সহজ মুজতাহিদ কোর্স – ১

উপায়টি বাতলে দিয়েছেন ইবনু হাযম জাহিরি রহ. [৩৮৪ – ৪৫৬ হি.]। সেদিন কর্ডোভার পথ ধরে কোথাও যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দেখা হয়ে গেল প্রবল প্রতিদ্বন্দী মালিকি মাজহাবের তৎকালীন বিখ্যাত আলিম ইমাম আবুল ওয়ালিদ বাজি রহ. [৪০৩ – ৪৭৪ হি.] এর সর্বকনিষ্ঠ ভাই ইবরাহিম বিন খালফের সাথে। ইবরাহিম তখনও তালিবুল ইলম। বড় ভাইয়ের কাছে ইলম অর্জনে রত। […]