অভ্যর্থনা

ফজরের আজান তাকে স্পর্শ করে না কত বছর হয়ে গেল! এক পরম প্রার্থিত মোহময়তা বুঁদ করে রাখে যতক্ষণ না জানালা গলে আসা সূর্যরশ্মি চোখ ধাধিয়ে দেয়। সম্পর্কের হিসেব কষে জীবন চলে না। সম্পর্ক আসে খেই হারানো ঢেউয়ের মত অদ্ভুত দ্যোতিত ছন্দে। দুলতে থাকে, দোলাতে থাকে যা কিছু আশ্রয় করে থাকে তাকে নিঃস্ব হাড়সর্বস্ব কাঙালের মত। […]

শতবর্ষের চিঠি

দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। খরস্রোতা নদীর তীব্র স্রোতের বিপরীতে দৃঢ় প্রতিবাদের নিশান হয়ে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ আর উদ্ধত বৃক্ষের মত লাগছে গাছটাকে। ঝলসানো বালুসমুদ্রের ঢেউয়ের ভাঁজে ভাঁজে ক্ষীণকায় দুজন উটারোহীর যে ছোট দুটি ছায়া দেখা যাচ্ছে তার গতি ক্রমশ স্লথ হয়ে আসছে। তৃষ্ণা, অবসাদ ও ক্লান্তির কাছে পরাজয় স্বীকার করে পেছনের আরোহী গলা […]