প্রশ্ন : আসসালামুআইকুম শায়েখ। একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিলো।দয়া করে জানালে অনেক উপকৃত হবো।
আমার একটা সমস্যা হলো অনেক সময় উত্তেজনা ছাড়াই বা হালকা উত্তেজনায় গোপণাঙ্গ দিয়ে মজি বের হয়।
প্রশ্ন হলো কতটুকু মজি কাপড় ও শরীরে লাগলে সেটি নাপাক হয় এবং ধুতেই হবে। আর কতটুকু লাগলে ধুতে হবে না??
দয়া করে জানালে উপকৃত হবো।

উত্তর : উত্তেজনাবশত বের হওয়া মজির পরিমাণ যদি এক দিরহাম বা ৫.৯৪ বর্গ সেন্টিমিটারের কম হয় তাহলে প্রয়োজনবশত না ধুয়ে নামাজ পড়া যাবে; তবে পারতপক্ষে এভাবে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যদি এক দিরহাম পরিমাণ হয় বা তার বেশী হয় তাহলে অবশ্যই তিনবার ধুতে হবে। প্রতিবার ধোয়ার পর ভালভাবে নিংড়াতে হবে। অন্যথায় এমন কাপড় পরে নামাজ হবে না। [তুহফাতুল ফুকাহা, ১/৫২, মারাকিল ফালাহ, ২৬]

تحفة الفقهاء (1/ 52)

 وَلَا الصَّلَاة مَعهَا إِذا كَانَ أَكثر من قدر الدِّرْهَم وزنا أَو عرضا على حسب مَا يَلِيق بِهِ

مراقي الفلاح شرح نور الإيضاح (ص: 26)

“وإن تجاوزت النجاسة مخرجها وزاد المتجاوز” بانفراده “على قدر الدرهم” وزنا في المتجسدة ومساحة في المائعة “لا تصح معه الصلاة” لزيادته عن القدر المفوه عنه “إذا وجد ما يزيله” من مائع أو ماء “ويحتال1 لإزالته من غير كشف العورة عند من يراه” تحرزا عن ارتكاب المحرم بالقدر الممكن وأما إذا لم يزد إلا بالضم لما في المخرج فلا يضر تركه لأن ما في المخرج ساقط الاعتبار

فقه العبادات على المذهب الحنفي (ص: 68، بترقيم الشاملة آليا) المغلّظة: يُعفى عن قدر الدرهم بالوزن أو ما يعادل مساحة مُقعّر الكفّ داخل مفاصل الأصابع.

পোস্ট টি শেয়ার করুন

অন্যান্য সকল পোস্ট