প্রশ্ন :

আসসালামু আলাইকুম।

একটি মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল তিন বছর ধরে।আমাদের দুইজনেই এই সম্পর্ক নিয়ে একটা অপরাধবোধ ছিল এ কারনে যে ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে সমর্থন করে না।এর মাঝে আমার বাবা মারা যান।ফলে এ সম্পর্ক নিয়ে আমি আরো অপরাধবোধে ভুগি।মেয়েটিকে আমি বিয়ের জন্য বললে সে রাজি হয়।কিন্তু আমরা দুইজনই শিক্ষার্থী থাকায় পারিবারিক ভাবে বিয়েটা অসম্ভব ছিল।পরিবারকে না জানিয়ে আমরা দুইজন সাক্ষীর উপস্থিতিতে কাজী অফিসে বিয়ে করি এবং একসাথে থাকি।আমাদের বিয়ের ছয় বছর কেটে গেছে।এখন আমরা দুইজনই জব করি।পরিবারের সম্মতি নিয়ে আমরা আবার বিয়ে করেছি(যেহেতু তারা আগের বিয়ের কথা জানেনা)।আমার প্রশ্ন হল আমাদের ছয় বছরের বিবাহিত জীবন কি শুদ্ধ ছিল নাকি আমরা দুইজনই যেনার মত ভয়াবহ অপরাধ করে আসছি ? ধন্যবাদ।

উত্তর : আপনাদের পূর্ববর্তী বিবাহ শুদ্ধ ছিল। অযথা মানসিক দুঃখবোধে ভোগার দরকার নেই।

তবে এর আগের তিন বছর যে অবৈধ প্রেমের সম্পর্ক ছিল সেজন্য তওবা করা জরুরি। রব্বে কারীমের দরবারে কায়মনোবাক্যে রোনাজারি করে গুনাহ মাফ চাইতে হবে।

পোস্ট টি শেয়ার করুন

অন্যান্য সকল পোস্ট