অনূদিত বই


সীরাত বিশ্বকোষ

প্রিয় নবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূত-পবিত্র জীবনের ওপর রচিত বাংলা ভাষার সর্ববৃহৎ সীরাতগ্রন্থ। বইটির ১১ খণ্ডের সুবিশাল ক্যানভাসে অঙ্কিত হয়েছে নবিজীবনের উজ্জ্বল জলছবি। মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান দারুস সালামের উদ্যোগে গবেষক, স্কলার ও উলামায়ে কেরামের একটি সমন্বিত বোর্ড রচনা করেছে। বাংলা ভাষায় অনুবাদ করিয়েছে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহার। গ্রন্থটির সপ্তম খণ্ড অনুবাদ করেছেননুরুযযামান নাহিদ হাফিজাহুল্লাহ। নবিজির যুদ্ধজীবনের গুরুত্বপূর্ণ ঘটনামালা সাবলীল অনুবাদে উঠে এসেছে খণ্ডটিজুড়ে।

সিরাতুন নবি

গ্রন্থটি মূলত শাইখ আলি মুহাম্মাদ সাল্লাবি রচিত ‘আস-সিরাতুন নাবাবিয়াহ, আরজু ওয়াকায়ি ওয়া তাহলিলু আহাদাস’-এর সহজ-সরল বাংলা অনুবাদ। গ্রন্থটিতে লেখক নবিজীবনের আনুপূর্বিক বর্ণনা হাদিস ও সিরাতের গ্রহণযোগ্য কিতাবপত্র থেকে একাডেমিক ভাষায় তুলে ধরেছেন। গড়পড়তা সিরাতরচনায় প্রবৃত্ত না হয়ে নবিজীবনের ঘটনাসমূহকে বিশেষভাবে উল্লেখ করেছেন এবং প্রতিটি ঘটনা থেকে তুলে এনেছেন তাৎপর্য ও শিক্ষার অসংখ্য মণিমাণিক্য। নবিজীবনের এই প্রামাণ্যগ্রন্থটি পড়ার সময় একই সাথে পাঠক ‘ফিকহুস সিরাহ’ অধ্যয়নের স্বাদ পাবেন।

অসাধারণ এই সিরাতগ্রন্থটি বাংলাতে ভাষান্তরিত হয়ে ‘কালান্তর প্রকাশনী’ থেকে প্রকাশিত হয়েছে । গ্রন্থটির প্রথম খণ্ডের অনুবাদ করেছেন নুরুযযামান নাহিদ

মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ

এক মলাটে মুসলিম জাতিসত্তার পূর্ণাঙ্গ ইতিহাসগ্রন্থ।

যে বইয়ে মানবজাতির হাজার বছরের ইতিহাস সংক্ষেপে এবং মুসলিম উম্মাহর চৌদ্দশো বছরের ইতিহাস সবিস্তারে উঠে এসেছে।

তথ্যের প্রাচুর্য, প্রতিটি তথ্যের সঙ্গে প্রাচীন নির্ভরযোগ্য রেফারেন্স বুক থেকে উদ্ধৃতি, নির্মোহ বিশ্লেষণ এবং বিশুদ্ধ মানদণ্ডে পরখ করে সাবলীল তথ্য উপস্থাপনার বৈশিষ্ট্য অন্য যেকোনো বই থেকে এই বিশ্বকোষকে স্বাতন্ত্র্য এনে দিয়েছে।

উর্দুর সুবিশাল চার ভলিউম থেকে বাংলায় দশ খণ্ডে বইটি অনূদিত হয়েছে। পৃথিবীর সূচনালগ্ন থেকে সুলতান মুহাম্মাদ ফাতিহের ইউরোপ অভিযান, অর্থাৎ হিজরি ৯ম শতাব্দী/ঈসায়ি ১৫তম শতাব্দী পর্যন্ত পুরো আরব, ইউরোপ, আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ইতিহাস পূর্ণাঙ্গভাবে উঠে এসেছে।

বইটি লিখেছেন, মাওলানা ইসমাইল রাইহান। তিনি পাকিস্তানের জামিয়াতুর রশিদ করাচির ইতিহাস বিভাগের অধ্যাপক।

বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, সাবেক বিচারপতি মাওলানা তাকি উসমানি, ড. মনযুর মেঙ্গলসহ দেশ-বিদেশের অসংখ্য বিদগ্ধ মনীষী।

বইটির তৃতীয় খণ্ড অনূদিত হয়েছে নুরুযযামান নাহিদ হাফিজাহুল্লাহর হাতে।

ব্লগ পড়ুন


রিলেটেড পোস্ট

সাম্প্রতিক প্রকাশ

ক্যাটাগরি

যোগাযোগ করুন –

আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনার নাম, ইমেইল এবং আপনার বার্তাটি লিখে সাবমিট করুন। জাযাকাল্লাহ